সিলেটে ৪জি ডেটায় সবার ওপরে বাংলালিংক
সিলেট বিভাগে টেলিসেবায় এগিয়ে আছে বাংলালিংক। বিশেষ করে ৪জি ডেটায় এই অপারেটিরটি ছাড়া বাকি কোনো অপারেটরই বেঞ্চমার্ক ছুঁতে পারেনি। এছাড়াও সফলভাবে কল স্থাপনের মান বজায় রাখতে পারেনি রবি ও টেলিটক। আর সবেচেয়ে বেশি ইন্টারনেট গ্রাহক থাকলেও ৭ এমবিপিএস বেঞ্চ মার্কে ৪জি এফটিপি ডেটা লাইব্রেরিতে বেহাল অবস্থা মিলেছে গ্রামীণফোনের।
এক্ষেত্রে সবচেয়ে ভালো অবস্থানে থাকা বাংলালিংকের প্রাপ্ত নম্বর ৮.৯৩ হলেও গ্রামীণফোন রবি’র থেকেও পিছিয়ে রয়েছে। তাদের নম্বর ৪.৪২। অবশ্য কলে এগিয়ে থেকে কল সেটা আপে সফলতা পেয়েছে ৯৫.০৪ শতাংশ ক্ষেত্রে। কলের মানে নম্বর পেয়েছে ৩.৬১।
সিলেটের ৪ জেলার ২২ উপজেলায় করা পরীক্ষায় কল সেটাপ ও কোয়ালিটি ৪ অপারেটরের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থানে রয়েছে রবি। এক্ষেত্রে অপারেটরটির কল সেটআপ রেট ৯৫.০৪ শতাংশ এবং কল কোয়ালিটি পয়েন্ট ৩.২৪।
গত জুনে ১৫ দিন ধরে নিমো ওয়াকার, আর অ্যান্ড এস স্ক্যানার, নিমো ইনভেক্স টু এবং নিমো ওয়াইড ক্যাচারের মাধ্যমে প্রায় ১২০৩ কোলোমিটার এলাকায় পরীক্ষা চালিয়ে এই প্রতিবেদন দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি।
১০ নভেম্বর সক্ষারিত এই পর্যবেক্ষণ প্রতিবেদন অনুযায়ী, সার্ভিস কাভারেজ কেপিআইতে টাওয়ার থেকে পাওয়ার সিগন্যাল ৪জি কাভারেজে সবচেয়ে এগিয়ে আছে টেলিটক। এক্ষেত্রে অপারেটরটির প্রতি মিনিটে ৪জি সার্ভিস কাভারেজ -১০১.১৩ ডেসিবল। বাংলালিংকের কাভারেজ -৯৬.৭১ ডেসিবল। বেঞ্চমার্কের মধ্যে থাকলেও সবচেয়ে কম রবি’র -৯১.৪৫ ডেসিবল।